চট্টগ্রাম ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Printed Edition

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহতী কর্মসূচি গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসা ১৩ জুন নাসিরাবাদ রিজারভার ও বুস্টার কেন্দ্রে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৮০ দিন এর মধ্যে প্রায় তিন হাজার ২০০ বৃক্ষরোপণের বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম ওয়াসা আগামী দুই মাসের মধ্যে উক্ত বৃক্ষগুলো চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় রোপণের সফল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম একটি ফলদ আম গাছের চারা রোপণ করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ) সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তারা বেশ কিছু গাছের চারা রোপণ করেন। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।