মাগুরা প্রতিনিধি
জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রহমত মিয়ার বিরুদ্ধে নির্যাতন, অবরুদ্ধ করে রাখা এবং হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন তার প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে রহমত মিয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।



