পাকিস্তানে শীর্ষ কমান্ডারসহ ২৩ উগ্রবাদী নিহত

Printed Edition

ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৩ জন উগ্রবাদী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার দত্তা খেল, স্পিনওয়াম ও বান্নু অঞ্চলে দফায় দফায় এই অভিযান চালানো হয়।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ধারাবাহিক এই অভিযানে উগ্রবাদীদের একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। তীব্র গোলাগুলির একপর্যায়ে ভারত-সমর্থিত ‘ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৩ সদস্য নিহত হয়। উল্লেখ্য, পাকিস্তানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি মূলত নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে বোঝাতে ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।