ভিয়েতনামে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু

Printed Edition

রয়টার্স

উত্তর ভিয়েতনামের লাই চাও প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত এবং আরো চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর শুক্রবার ভোরে মুওং থান গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাল কাদা ও বন্যার পানিতে পুরো গ্রাম তলিয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থানে পাথর ও ভেঙে পড়া গাছের গুঁড়ি স্তূপ হয়ে রয়েছে।