নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, পর্দা নিয়ে জঘন্য মন্তব্যের অপরাধে সংসদ সদস্য কুল্লিমা-৬ আসনের সদস্য মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল সোমবার তার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
মাওলানা হামিদী বলেন, মনিরুল হক চৌধুরী এমপি পর্দাকে নিয়ে সংসদে যে বক্তব্যে দিয়েছে, তাতে ধর্মপ্রাণ মানুষ হিসেবে শুধু বিস্মিত নই, অনেকটা বাকরুদ্ধ। বিশেষ করে দুইজন পর্দানশিন নারী সদস্যকে নিয়ে তার ব্যবহৃত শব্দচয়ন অত্যন্ত দুঃখজনক ও আপত্তিকর ছিল। ওই শব্দচয়ন সরাসরি ইসলামে নির্ধারিত পর্দার বিধানের সাথে সাংঘর্ষিক। একজন মুসলমানের জন্য আল্লাহর বিধানকে উপহাস বা অবজ্ঞা করা কুফরের শামিল । এ জঘন্য মন্তব্যের পর মুসলমান থাকা যায় না।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে এ দেশ ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশ। এ দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ও চেতনার একটি বড় অংশ ইসলামের সাথে গভীরভাবে সম্পৃক্ত। জনগণের প্রতিনিধিত্ব করতে হলে দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। অন্যথায় মুরতাদ তসলিমা নাসরিনের পরিণতি ভোগ করতে হবে।



