বিবিসি
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলটসহ মোট ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি স্থানীয় সময় গত রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানান, ওড়ার পরপরই বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয় এবং আকস্মিকভাবে বাঁ দিকে মোড় নিয়ে বিমানবন্দরের মাত্র ২০০ গজ দূরে আছড়ে পড়ে। বিকেলে এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এই ঘটনাকে একটি বড় ধরনের প্রাণহানি হিসেবে বর্ণনা করেন।



