ভালুকায় দূষণের প্রতিবাদে বিক্ষোভ

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গতকাল উপজেলা পরিষদের সামনে ভরাডোবা ও আশপাশ এলাকার কৃষক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আর এস এগ্রোর অবৈধ ড্রেনেজ লাইনের মাধ্যমে নির্গত শিল্পবর্জ্যে এলাকার কৃষিজমি, মাছের ঘের ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।