বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা করার স্থান : ববি ভিসি

Printed Edition

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ-কার্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে প্রয়োগ করা।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বিবির ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো: মুহসিন উদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের প্রফেসর ড. বদিউজ্জামান।