সমন্বিত উদ্যোগেই জনসেবার মানোন্নয়ন সম্ভব : ইজ্জত উল্লাহ এমপি

Printed Edition
কলারোয়া উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি  : নয়া দিগন্ত
কলারোয়া উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি : নয়া দিগন্ত

কলারোয়া (সাতক্ষীরা) থেকে সংবাদদাতা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন সম্ভব। জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

গতকাল বুধবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

এমপি ইজ্জত উল্লাহ বলেন, ‘প্রতিটি দফতরকে দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সমন্বয়হীনতা দূর করে সম্মিলিতভাবে কাজ করলে উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।’

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।