এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

Printed Edition

কৃষাণ-কৃষাণী ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। শনিবার ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কার্যালয়ে প্রকাশ্যে কৃষিঋণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ। সিও’এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-১) প্রধান তনুশ্রী মিত্র, খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো: আব্দুল হালিম, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।