বর্তমানে অনেক রোগী কোষ্ঠকাঠিন্য সমস্যায় অনেক বেশি ভুগে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ উপায় রয়েছে। যেমন-
কোষ্ঠকাঠিন্যের সমাধানে লাইফস্টাইল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। যার মধ্যে আছে রাতে পর্যাপ্ত ঘুম। রাতের ঘুম সম্পূর্ণ হলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যায়।
এ ছাড়া পর্যাপ্ত পানি খাওয়াও জরুরি। যারা পানি কম খায় তাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বেশি থাকে। তাই কোষ্ঠকাঠিন্য থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে ন্যূনতম আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে।
অপর দিকে যারা হাঁটাহাটি বা ব্যায়াম কম করে তাদের মধ্যেও কোষ্ঠকাঠিন্য প্রবণতা বেশি থাকে। তাই প্রতিবার খাওয়ার পর ১৫-২০ মিনিট করে হাঁটা ভালো। প্রতিদিন দুই ঘণ্টার মতো ব্যায়াম, হাঁটাহাঁটি বা সাঁতার কাটা ভালো।
এ ছাড়া টকদই ও গাজনকৃত যেকোনো খাবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। যেমন- শুঁটকি, আচার কিংবা পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল। ইন্টারনেট



