মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হলো শুক্রবার, বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যা, যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।

নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। পুরস্কারের তালিকায় এ বছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। ২০২৬ সালে এই সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা এম এ আলমগীর।

এ ছাড়া সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমসকে দেয়া হয় বিশেষ সম্মাননা। বিজ্ঞপ্তি।