নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের আরো দক্ষ, সচেতন ও সক্রিয় হতে হবে। ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মসূচি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম দায়িত্বশীলতার সাথে গণমানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর নীলফামারী প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে নীলফামারী মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নীলফামারী জেলা জামায়াত অফিসের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন।



