বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা ব্যাপকহারে বৃদ্ধির জন্য পরিবেশ অধিদফতর সদর দফতরে শনিবার শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মো: রবিউল ইসলাম, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমির শিশু চিত্রকলা বিশেষজ্ঞ, প্রোগ্রাম অফিসার, চারুকলা (অবসর) সামিনা নাফিজ
চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি ক গ্রুপ : অনূর্ধ্ব ৮ বছর; খ গ্রুপ : ৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপ : ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ : বয়স শিথিলযোগ্য-এ শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের নাম আগামী ২০ মে পরিবেশ অধিদফতরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট িি.িফড়ব.মড়া.নফ-এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিবেশ অধিদফতরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম ও পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরীসহ পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



