ক্রীড়া প্রতিবেদক
এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১২ গোল দিয়ে সর্বোচ্চ গোল দাতা হয়েছেন আমির আলী। তবে শুকতারা যুব সংঘের এই স্ট্রাইকার লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাননি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। অবশ্য এখন তাকে এই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দেয়া হচ্ছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, আমি কম্পিটিশন বিভাগকে বলেছি বিসিএলের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দেয়ার জন্য।



