গত ১০ জুন দৈনিক নয়া দিগন্তের শেষ পৃষ্ঠায় ‘ভিসা থাকলেও বহির্গমন ছাড়পত্র পাচ্ছেন না শত শত বিদেশগামী’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কাকরাইলস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।
প্রতিবাদে বলা হয়েছে, বহির্গমন ছাড়পত্র প্রদান কার্যক্রম সম্পর্কে বিএমইটি থেকে যাচাই না করে অসত্য ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যার প্রকৃত তথ্য ও ডিজিটাল প্ল্যাটফর্ম ঙঊচ-সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রতিবেদন প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) যুগ্মসচিব মোহাম্মদ জিল্লুর রহমান খান স্বাক্ষরিত এক প্রতিবাদে এ তথ্য উল্লেখ করা হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক ও মিডিয়া সেলের আহবায়ক জোহরা মনসুর স্বাক্ষরিত একই প্রতিবাদে বিষয়টির প্রকৃত অবস্থা উল্লেখ করে বলা হয়েছে, বিএমইটি বর্তমানে ঙাবৎংবধং ঊসঢ়ষড়ুসবহঃ চষধঃভড়ৎস (ঙঊচ)-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদান কার্যক্রম পরিচালনা করছে। আবেদন গ্রহণ, প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি যাচাই, অনুমোদন এবং ছাড়পত্র ইস্যুসহ সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল প্ল্যাটফর্ম ঙঊচ-তে সম্পন্ন হয়। ঙঊচ-এ প্রতিটি আবেদনের দাখিল, প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তির সময় স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে, ফলে কোনো আবেদন গোপন রাখা বা অযৌক্তিকভাবে বিলম্বিত করার সুযোগ নেই। বিএমইটি বিদেশগামী কর্মীদের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মীদের স্বার্থ সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বহির্গমন ব্যবস্থাপনা পরিচালনা করা প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঙঊচ-এর মাধ্যমে সেবা প্রদান আরো আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে।
প্রতিবাদে আরো বলা হয়েছে, প্রতিবেদনে কাতারগামী কর্মী আকতারুল ইসলামের আবেদন আট দিন ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ঙঊচ-এর তথ্যানুযায়ী দেখা যায় যে, তিনি ৭ জুন ২০২৬ তারিখ সকাল ৯টা ৫৮ মিনিটে বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদন করেন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ৯ জুন ২০২৬ তারিখ রাত ৮ টা ৪১ মিনিটে তার বহির্গমন ছাড়পত্র অনুমোদন ও ইস্যু করা হয়; অর্থাৎ আবেদন দাখিলের দুই কার্যদিবসের মধ্যেই তা নিষ্পত্তি করা হয়েছে। ফলে আবেদনটি আট দিন আগে করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে অনুমোদিত হওয়ার মাত্র ৫৯ ঘণ্টা আগে আবেদনটি ঙঊচ-সিস্টেমে দাখিল করা হয়।
প্রতিবেদনের উল্লিখিত আট দিন আগে দাখিল করা হয়েছে মর্মে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রতিবেদন প্রকাশের আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে থেকে যাচাই করা হয়নি বা কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। প্রতিবেদনটি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, রিক্রুটিং এজেন্সি অথবা সংশ্লিষ্ট এজেন্সির কর্মচারীর নিকট থেকে প্রাপ্ত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফলে এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া তথ্যসংবলিত প্রতিবেদন প্রকাশ করায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভাবমর্যাদা ক্ষুণœ হওয়ার পাশাপাশি বর্তমান সরকারের অভিবাসন ব্যবস্থাপনা সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপের বিপরীতে জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। আবেদনের পাশাপাশি রিক্রুটিং এজেন্সি বা আবেদনকারী নিজেই ঙঊচ সিস্টেমে তার আবেদনের সর্বশেষ অবস্থা সরাসরি নিজেই যাচাই করতে পারেন, যা অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশের কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদান কার্যক্রমে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বাস্তবে যুদ্ধ এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধের জন্য সংবেদনশীল কয়েকটি দেশ ব্যতীত অন্যান্য সব দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রতিবেদকের বক্তব্য
দুই প্রতিবন্দ্বী সন্তানের বাবা কাতারগামী যাত্রী আকতারুল ইসলামের সাথে গত ৯ জুন সন্ধ্যার কিছু আগে কাকরাইল রাজমনি ঈশা খা হোটেলের দ্বিতীয় তলার মের্সার্স ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে প্রতিবেদকের সাথে হঠাৎ দেখা হয়। এসময় যাত্রীকে পাসপোর্ট হাতে কান্না করতে দেখা যায়। প্রতিবেদক কী হয়েছে জানতে চাইলে তখন তিনি বলেন, আজ ভোরে আমার কাতার যাওয়ার ডেট। বিমানের টিকেটও কাটা হয়ে গেছে। কিন্তু এখনো আমার বর্হিগমন ছাড়পত্র হয়নি। আজ যদি হাতে না পাবো, তাহলে আমাকে আবার নতুন করে বিমানের টিকেট কিনতে হবে। আমি গরীব। এই টাকা কোথায় পাবো ? তখন প্রতিবেদকের প্রশ্নের জবাবে যাত্রী বলেন, ৮ দিন ধরে আমি বর্হিগমন ছাড়পত্র পেতে ঢাকায় এসে দফতরে দফতরে ঘুরছি। যাত্রীর দেয়া ওই তথ্যই শুধু প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানে প্রতিবেদকের নিজস্ব বা মনগড়া কোন তথ্য নেই। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত করতে প্রতিবেদক জনশক্তি কর্মসংস্থাান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (বহির্গমন) উপ-সচিব মো: তাজিম উর রহমান এর সাথে যোগাযোগ করেন। কিন্তু তিনি টেলিফোন রিসিভ করেননি। প্রতিবেদনে তার (পরিচালক) সাথে যোগাযোগ করার তথ্যও উল্লেখ করা হয়েছে। পরদিন (বুধবার) জানা যায়, কাতারগামী যাত্রী আকতারুল ইসলাম ওই দিন (মঙ্গলবার) রাত ৮টা ৪১ মিনিটে বিএমইটি থেকে বর্হিগমন ছাড়পত্র পান এবং বুধবার সকাল ৬টা ১০ মিনিটে নির্ধারিত ফ্লাইটে কাতারের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। কাতার পাড়ি জমানো যাত্রীর ওই সময়ের কথোপকথনের অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে। বলাবাহুল্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রািশক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ মাত্র কয়েকদিন আগে এই দফতরে যোগদান করেন। রিক্রুটিং এজেন্সির মালিকরা জানিয়েছেন, তার কাছে বর্হিগমন ছাড়পত্রের ফাইল গেলে তিনি যাচাই বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দেন। ফাইল আটকে থাকে নীচের অধীনস্ত কিছু টেবিলে।


