হাওরের তিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নেতৃত্বে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কর্মকর্তারা সাক্ষাৎ করেন : পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নেতৃত্বে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কর্মকর্তারা সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে তিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদপে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এ ল্েয স্বচ্ছতার সাথে তিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। হাওর এলাকার তিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত তিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিকসহায়তা দেয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, যতো দ্রুত সম্ভব তিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে তির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে তিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের প থেকে তিন মাস সহযোগিতা দেয়ার চেষ্টা করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর সাথে টিআইবি নির্বাহী পরিচালকের সাাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাাৎ হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাাৎ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। দেশকে দুর্নীতি মুক্ত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তার সরকারের নীতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন।

সাাতের সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে সাাতের পর উপস্থিত সাংবাদিকদের কাছে ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি-এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বজুড়ে এই বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি। আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশে করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদপে নেয়ার আশ্বাস দিয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে। আমরা মনে করি, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে।

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়টিও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান টিআইবি প্রধান।

ওয়াকফ প্রশাসকের সাাৎ : এ দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাাৎ করেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, এ সময় তারা ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।