অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি

সভাপতি আবদুল কাইয়ুম, মহাসচিব মিয়া লুৎফর রহমান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: আবদুল কাইয়ুম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

গত ১৪ মে নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেয়া হয়। সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন : সহ-সভাপতি হিসেবে মো: আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মো: আবদুর রহমান খান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মো: মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ মো: আব্দুল কুদ্দুস খান। যুগ্ম মহাসচিব মো: সিরাজুল ইসলাম এবং মো: বক্তিয়ার হোসেন ভূঞা। দফতর সম্পাদক হয়েছেন কাজী শাহাবুদ্দিন আহম্মদ। লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক নাসির উদ্দিন খান, সহকারী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো: জাহিদ আলম বিশ্বাস। উল্লেখ্য যে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।