সারা দেশে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স

Printed Edition
সারা দেশে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স
সারা দেশে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স

দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিপটি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স ২০২৬’ আয়োজনের জন্য একটি সমঝোতা চুক্তি সই করেছে। রাজধানীর ডিপটি কার্যালয়ে এই চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। চুক্তিতে স্বাক্ষর করেন ড্যাফোডিল গ্রুপের ডিপটি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, এইচআরডিআইর সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। এই যৌথ উদ্যোগের আওতায় ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনটি হবে বিজ্ঞান শিক্ষকদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।