শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের (মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত) মধ্যে গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জহিরুল ইসলাম কাইয়ুমের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, ব্যাংকের কার্ড ডিভিশনের এসএভিপি মো: ইকরাউর রহমান টুলু, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মো: আরফিন হোসাইন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



