আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের পরিচালকরা, কর্মকর্তা-কর্মচারী, সব কার্ডহোল্ডার (ইএমআই সুবিধাসহ) এবং তাদের নির্ভরশীল পরিবার সদস্যরা হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: আমদাদুল হক ও বাচ্চু শেখ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার। হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো: নাছির উদ্দিন, হেড অব মার্কেটিং হাদিউল করিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ মো: মূসা আলী এবং এক্সিকিউটিভ-করপোরেট মার্কেটিং মো: রাইসূল ইসলাম। বিজ্ঞপ্তি।



