সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

Printed Edition

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সিলেটে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট সার্কেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার ও রূবানা পারভীন। সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপকরা এবং সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ আদায়, রেমিট্যান্স আহরণ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।