আফগান অভিবাসী প্রত্যাবাসনে তালেবানের সাথে বসছে ইইউ

Printed Edition

রয়টার্স

আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে তালেবান কর্মকর্তাদের সাথে বৈঠকে বসার পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। মূলত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আফগানিস্তানে ফেরত পাঠাতেই এই কারিগরি পর্যায়ের আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পশ্চিমা দেশগুলো তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও সুইডেনসহ বেশ কিছু ইউরোপীয় দেশের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস ল্যামার্ট জানিয়েছেন, যেসব আফগান নাগরিক ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি, তাদের ফেরত পাঠানোই এই আলোচনার মূল লক্ষ্য, তবে এর মাধ্যমে তালেবান সরকারকে কোনো রাজনৈতিক স্বীকৃতি দেয়া হচ্ছে না।

এই পদক্ষেপের কড়া সমালোচনা করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, তালেবানের সাথে এমন চুক্তি আফগান শরণার্থীদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলবে।