সাতক্ষীরার কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার খলজীর মাতা রিজিয়া বেগম (৯৮) গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতী-নাতনীসহ গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল কলারোয়া উপজেলার নাথপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম, যুগ্ম সম্পাদক শামসুর রহমান লালটু, এ ছাড়াও সমবেদনা জ্ঞাপন করেছেন দমদম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।



