জয়দেবপুর (গাজীপুর) থেকে সংবাদদাতা
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক হালিম সিকদারের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল ও গাছ লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ডা: রবিউল হাসান জানান, তার বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ৪৮ বছর ধরে দখলে থাকা জমিতে তাদের আকাশমণি গাছের বাগান ছিল।
গত বছরের ৯ মার্চ স্থানীয় মৃত আ: করিমের ছেলে বারিক, মেয়ে জোসনা, আনোয়ারা ও জহুরা খাতুন জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করেন। এই বিষয়ে আদালতে মামলা চলমান। গত ২ মে আ: বারিকের পক্ষ হয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গাজীপুর সদর উপজেলার আহবায়ক হালিম সিকদারের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সাহিদ আলম, মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদল সিনিয়র সহসভাপতি ফরমান ও সদস্য জুয়েলসহ লোকজন নিয়ে এসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির গাছ কেটে লুট করে নয়ে এবং জমি দখলের চেষ্টা করে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদের উপর হামলা ও মেরে ফেলার হুমকি দেয় ।
এই বিষয়ে অভিযুক্ত হালিম সিকদার জানান, আমি কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করিনি ওই জমিটি আমার চাচার ওয়ারিশি সম্পত্তি চাচা ঘটনার দিন ওই জমিতে গাছ কাটতে গেলে তারা বাধা দেয় পরে আমি সেখানে যাই।



