সিলেট ব্যুরো
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ। র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। হামলাকারী আসাদুল আলম একজন মাদক কারবারি বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো: মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল।
পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক কারবারিকে ঝাপটে ধরে ফেলেন। সাথে সাথে ওই ব্যক্তি র্যাব সদস্য ইমনকে ছুরিকাঘাত করে।
তিনি বলেন, ছুরিকাঘাতে আহত র্যাব সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
তার ওপর হামলাকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।



