বেলারুশে পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু

Printed Edition

রয়টার্স

নিজেদের ভূখণ্ডে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখা বেলারুশের সশস্ত্রবাহিনী এসব অস্ত্র রণক্ষেত্রে ব্যবহারের ওপর মহড়া শুরু করেছে। সোমবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মহড়া শুরুর তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, থথপ্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করার মহড়া চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

থথ‘এই মহড়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনে সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি যাচাই করা হবে।’ মন্ত্রণালয় বলছে, নিজেদের অবস্থান গোপন রাখা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং সামরিক শক্তি ও সরঞ্জাম ব্যবহারের নিখুঁত হিসাব-নিকাশের অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। বেলারুশের সাথে রাশিয়া ও ইউক্রেন ছাড়াও ন্যাটোভুক্ত তিনটি দেশের সীমান্ত রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পর ২০২৩ সালে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করতে রাজি হন। তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই।