ক্রীড়া প্রতিবেদক
নেপাল এসএ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন কারাতেকা হোমায়রা আক্তার অন্তরা ও মারজান আক্তার প্রিয়া। সাত বছর পরও তারা যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিলেন জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে। গতকাল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে দুটি ভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেন তারা। অনূর্ধ্ব-৬১ কেজিতে আনসারের হয়ে হোমায়রা আক্তার এবং অনূর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর হয়ে স্বর্ণ জেতেন মারজান আক্তার।
এ ছাড়া ছেলেদের অ-৫৫ কেজিতে খাগড়াছড়ির মো: আজাদ, অ-৬০ কেজিতে বিকেএসপির সিয়াম হোসেন, অ-৬৭ কেজিতে সেনাবাহিনীর মনিরুল ইসলাম, অ-৭৫ কেজিতে আনসারের সজিব মণ্ডল, অ-৮৪ কেজিতে সেনাবাহিনীর মিন্টু দে এবং ঊর্ধ্ব ৮৪ কেজিতে পুলিশের আরাফাত এনায়েত স্বর্ণ জেতেন। মেয়েদের বিভাগে ঊর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর দীপা রানী সাহা স্বর্ণ জেতেন।



