খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার রাতে জেলা সদরের শালবনগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শালবন এডিসি এলাকার বাসিন্দা।
পারিবারিকসূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় শালবনগেট এলাকায় অর্পনা ধরের ওড়না হঠাৎ মোটরের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



