শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকোরিয়া ও রামু এলাকায় তিন হাজার ৫০টি অসহায় ও গরিব পরিবারে মধ্যে ত্রাণ (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কক্সবাজারে শাখার ব্যবস্থাপক মো: জানে আলম এবং চকোরিয়া শাখার ব্যবস্থাপক জনাব মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও গরিব পরিবারের মধ্যে উক্ত ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



