গোপনে ইরান থেকে তেল আমদানিতে বিপাকে মিয়ানমার

Printed Edition

নিক্কেই এশিয়া

নিষেধাজ্ঞা ভঙ্গ করে গোপনে ইরান থেকে তিন দফায় জেট জ্বালানি আমদানি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। বিশেষজ্ঞ ও বন্দরসংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শুরু থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা এই জ্বালানি আমদানি করে।

জ্বালানি খাতের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছেন, সাম্প্রতিক গৃহযুদ্ধে যে হারে এই জ্বালানি ব্যবহার হচ্ছে, তাতে সামরিক বাহিনীর কাছে তাদের অভিযান চালানোর জন্য প্রায় ১২০ থেকে ১৫০ দিনের মতো মজুদ আছে। তবে ইরানে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায়, আকাশচুম্বী দামের মধ্যে এখন মিয়ানমারের সামরিক জান্তাকে বিকল্প উৎস খুঁজতে হবে।

মিয়ানমারের সাথে ইরানের জেট জ্বালানি, ড্রোন এবং ইউরিয়া বাণিজ্য তেহরানের একসময়কার ঘোষিত নীতির বড় ধরনের বিচ্যুতি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিন অং হাইং মতা দখল করেন, যার ফলে দেশের অর্থনীতি ভয়াবহভাবে নি¤œমুখী হয়ে পড়ে। দেশটিতে কার্যত কোনো উল্লেখযোগ্য পেট্রোকেমিক্যাল পরিশোধন সমতা নেই এবং তারা তাদের ডিজেল ও পেট্রলের প্রায় ৭০ শতাংশ সিঙ্গাপুর থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারদরের ধাক্কা থেকে রা পাওয়ার সুযোগও খুব কম।