সাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন

Printed Edition

তরুণ নেতৃত্ব ও সৃজনশীল যোগাযোগ, দতা বিকাশের অনন্য আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিকেশন ডে-২০২৬ উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত অংশগ্রহণ এবং ব্যতিক্রমধর্মী সৃজনশীলতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো: শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো: সিরাজুল ইসলামসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিকরা ও কমিউনিকেশন ডে অংশগ্রহণকারী সব ৭৭ ব্যাচের বিবিএ ও টিএইচএমের শিক্ষার্থীরা। কমিউনিকেশন ডে-২০২৬-এর সফল বাস্তবায়নের পেছনে ছিল বিভাগীয় শিকমণ্ডলী ও মেন্টররা মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা এবং সাল সাবিলের আন্তরিক দিকনির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব, শক্তিশালী সমন্বয় ও নিরলস পরিশ্রম। তাদের গতিশীল তত্ত্বাবধান পুরো আয়োজনকে দিয়েছে এক অনন্য প্রাণচাঞ্চল্য ও পেশাদারিত্বের ছোঁয়া। অনুষ্ঠানে ব্যাচ ৭৭-এর শতাধিক শিার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিজ্ঞপ্তি।