জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন  : নয়া দিগন্ত
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন : নয়া দিগন্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন (বকুল)। গতকাল শনিবার বেলা ১১টায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে টানা আড়াই ঘণ্টা বিভিন্ন দফতর ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার গুণগত মান, মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি, রোগীদের খাবারের মান এবং চিকিৎসক সঙ্কটসহ নানা অনিয়মের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের একটি স্পষ্ট দায়বদ্ধতা রয়েছে। সেবার মান নিশ্চিত করতেই এ পরিদর্শন।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, ইউএনও হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতি এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালসংলগ্ন একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানেও বিভিন্ন অসংগতি লক্ষ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।