আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায়ের জন্য “লিটিগেশন ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ঢাকার অর্থঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মো: মোশাররফ হোসেন সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশনের সাধারণ চ্যালেঞ্জগুলো, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের জন্য নিষ্পত্তি ব্যবস্থার ওপর বাস্তবসম্মত ধারণা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইয়ের প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের ইভিপি ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, এসএভিপি এস এম জুলকারনাইন এবং পিও ও সমন্বয়কারী মো: শামীম উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।