কূটনৈতিক প্রতিবেদক
লোহিত সাগরে জাহাজ চলাচলে যেকোনো ধরনের বিঘœ ঘটলে বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবের বিরুদ্ধে হাউছিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যকে ব্যাহত করতে পারে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্বাধীন নৌ চলাচলের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন (আনক্লস) অনুযায়ী লোহিত সাগরসহ অন্যান্য আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈশ্বিক প্রভাব ও শান্তির আহ্বান : বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলে : ‘বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধান পথ লোহিত সাগরে যেকোনো বিঘœ ঘটলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর এর মারাত্মক অর্থনৈতিক প্রভাব পড়বে।’
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ। সেই সাথে আন্তর্জাতিক আইন মেনে চলা, সামুদ্রিক নিরাপত্তা বিঘিœত হয় এমন পদক্ষেপ থেকে বিরত থাকা এবং পরিস্থিতি জটিল হওয়া এড়াতে কূটনৈতিক আলোচনা শুরুর আহ্বান জানানো হয়।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে- সংঘাত নিরসনের একমাত্র স্থায়ী উপায় হলো আলোচনা, কূটনীতি ও শান্তিপূর্ণ সংলাপ।



