তিন সপ্তাহ ধরে সন্ধান মিলছে না বাহারউল্লাহর

Printed Edition

বাহারউল্লাহ নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে তিন সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২৯ জুন ঢাকার মগবাজারের মধুবাগ এলাকার বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ৫ ফুট এক ইঞ্চি উচ্চতার বাহারের গায়ের রঙ শ্যামলা, মুখে কাঁচা পাকা দাড়ি আছে। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে চেক লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। মানসিকভাবে কিছুটা অসুস্থ বাহারউল্লাহর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ৬ নং ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের তাকিয়া বাজারসংলগ্ন ১ নং ওয়ার্ডে। তাকে খুঁজে না পেয়ে সরদার বাড়ি পরিবারের সদস্যরা তার সন্ধানে উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে রাজধানীর হাতিরঝিল থানা অথবা ০১৯২২৬৮৮২৯৬ ও ০১৮৭৮৮৩৩১৬৮ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।