গালফ নিউজ
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানে ব্যাপক য়তির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বোমারু বিমান, ড্রোন, নজরদারি ও জ্বালানি সরবরাহকারী বিমানসহ মার্কিন বাহিনীর অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস কিংবা মারাত্মকভাবে তিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আভাস দেয়া হয়েছে যে, চলমান যুদ্ধ পরিস্থিতির জটিলতা ও য়তির উৎস যাচাইয়ের প্রক্রিয়াজনিত কারণে এই য়তির চূড়ান্ত তালিকা আরো দীর্ঘ হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ ছদ্মনামে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। টানা ৪০ দিন রক্তয়ী লড়াইয়ের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই প। পেন্টাগনের তথ্যমতে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় দুই হাজার ৯০০ কোটি (২৯ বিলিয়ন) মার্কিন ডলার। গত ১২ মে এক শুনানিতে পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট জানান, যুদ্ধেেত্র খোয়ানো সামরিক সরঞ্জাম মেরামত ও নতুন অস্ত্র কেনাকাটার প্রকৃত হিসাব সামনে আসার পর অভিযানের মোট খরচ আগের সব অনুমানকে ছাড়িয়ে গেছে।



