অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : অতিথির স্মৃতি

Printed Edition
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৪০। অতিথি ও গল্পকথকের মধ্যে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে-

ক) কথক নিজেই

খ) বামন ঠাকুর

গ) মালি-বৌ ও কথকের প্রস্থান

ঘ) মালি বৌ

৪১। পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি-

ক) দোয়েল খ) শালিক

গ) বুলবুলি ঘ) শ্যামা

৪২। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

ক) আগন্তুকের সাথে কিছু সময় অতিবাহিত করার পর গড়ে ওঠা স্নেহের সম্পর্ক

খ) অবুঝ প্রাণীর সাথে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক

গ) সুস্থ মানুষের সাথে অসুস্থ মানুষের মমত্বের সম্পর্ক

ঘ) দরিদ্র মানুষের প্রতি ধনীদের মমত্বের সম্পর্ক

৪৩। ‘শ্রীকান্ত’ কোন জাতীয় রচনা?

ক) উপন্যাস খ) প্রবন্ধ

গ) ছোটগল্প

ঘ) নাটক

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

মাহীদের গলির দোকানের মোড়ে প্রায়ই একটা যুবক ঘোরাঘুরি করে। মাঝে মাঝে তার আচরণ অনেকটা সন্দেহজনক হয়, তখন মনের মধ্যে এক ধরনের ভয়ও কাজ করে। কারণ, এ দেশের পাচারকারীদের অভাব নেই। পাচারকারীরা অবৈধ জিনিস পাচার তো করেই, আরো করে শিশু ও নারী পাচার।

৪৪। ‘অতিথির স্মৃতি’ গল্পের সাথে সামঞ্জস্য আলোচ্য উদ্দীপকের পাচারকারী যে অর্থে ব্যবহৃত হয়েছে-

র) দস্যু রর) ব্যাধ ররর) তস্কর

নিচের কোনটি সঠিক?

ক) রর খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর

৪৫। উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে-

ক) পশুপাখিপ্রীতি খ) মানবপ্রীতি

গ) প্রকৃতি মুগ্ধতা ঘ) দেশাত্মবোধ

৪৬। পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি।---কোথায়?

ক) নি¤œবিত্ত গৃহস্থের ঘরে

খ) মধ্যবিত্ত গৃহস্থের ঘরে

গ) উচ্চ বিত্তের ঘরে

ঘ) নি¤œ-মধ্যবিত্ত গৃহস্থের ঘরে

উত্তর : ৪০. ঘ, ৪১. ক, ৪২. খ, ৪৩. ক, ৪৪. ক, ৪৫. ক, ৪৬. খ।