মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আইন বিভাগের ৪০তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী ছাত্রছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তোমরা পেয়েছো তা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে দিবে এটাই আমাদের প্রত্যাশা। আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্যারিস্টার তাসনিম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার মো: আলমগীর হোসেইন, লেকচারার শাহরিয়ার বিন ওয়ারেস, সুমাইয়া ইসলাম, মোহাম্মদ আব্দুল খালেক, সৈয়দা তাহমিনা কুমিরসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।