বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার

Printed Edition

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সাথে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের প্রবেশ গেটে এপিসি মো: সাইফুল ইসলাম, আনসার সদস্য মো: মিরাজ উদ্দিন এবং আনসার সদস্য বিপুল রায় দায়িত্ব পালনকালে দেখতে পান, মো: শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন এবং হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

পরবর্তী সময়ে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি।