কাউখালীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে মাদক সম্রাজ্ঞী, মাদক ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে মাদক ব্যবসায়ী সৌরভ সাধককে মাদকসহ গ্রেফতার করা হয়।