গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তসংলগ্ন এলাকার জনসাধারণকে আগাম সতর্ক ও সচেতন করার লক্ষ্যে মাইকিং করে বিশেষ সতর্ক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
গত শুক্রবার দিবাগত রাত ২ ঘটিকার সময় সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী লালমাটি, মোহাম্মদপুর, গুচ্ছগ্রাম, মামার বাজার, জাফলং জিরো পয়েন্ট ও বল্লাঘাট এলাকায় মাইকিং করে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় মাইকিং করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সীমান্ত সংলগ্ন এলাকার জনসাধারণকে আগাম সতর্ক ও সচেতন করার লক্ষ্যে গভীর রাতে আকস্মিক এই মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকা এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।



