মাওলানা কুতুবউদ্দিন ও মাওলানা নুরুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Printed Edition

বায়তুশ শরফের মরহুম পীর মাওলানা কুতুব উদ্দিন (রাহ.) ও কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলামের (রাহ.) ৬ষ্ঠ ওফাত বার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এস এম ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ খালিদ, মাওলানা কাজী শিহাবুদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ, সহদফতর সম্পাক অধ্যাপক জামাল উদ্দিন, সদস্য হারুন অর রশীদ, জাহাঙ্গীর আলম শাকিল, মাওলানা সিরাজুল হক নদভী, কেন্দ্রীয় পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুছা কাজেমী প্রমুখ। বিজ্ঞপ্তি।