নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৫ মাসের শিশুসহ তিনজন খুন হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবকের দিখণ্ডিত লাশ, যশোরের ঝিকরগাছায় যুবককে হত্যা, গাইবান্ধার ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হাতে ফুফু এবং ঝালকাঠির কাঁঠালিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। অপর দিকে চুয়াডাঙ্গায় ভুট্টােেত দুর্বৃত্তরা এক কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ এবং সাভারে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বিস্কুট দেয়ার কথা বলে ধর্ষণ করেছে এক দোকানদার। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বগুড়ায় এক দিনে তিন হত্যা : বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক তিন হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এর মধ্যে গাবতলী উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা এবং এক বাবার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। অন্য দিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
গৃহবধূকে গলা কেটে হত্যা : বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দণিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনই বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সাথে রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখতে পান, তার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শিশু সন্তানকে গলা টিপে হত্যা : গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ মাসের শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের শিশু সন্তানকে গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।
স্কুলছাত্র খুন : অন্য দিকে সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায় গতকাল বেলা ২টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছে স্কুলছাত্র মোস্তাকিম আহমেদ (১৮)। সে নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সাথে একই এলাকার শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনে মোস্তাকিম গেলে শাহাদাত ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসেইন মোহাম্মদ রায়হান বলেন, ঘটনাগুলোর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
গফরগাঁওয়ে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিচারবাড়িয়া গ্রামে গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সাথে বাঁধা অবস্থায় লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যদর্শীদের মতে, নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। পরনে ছিল ছাই রঙের প্যান্ট, একটি গাছের সাথে দড়ি দিয়ে দুই হাত বাঁধা এবং বাম হাতে একটি ঘড়ি। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরে যুবক খুন
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছায় দুই মেয়ের জনক মিম (৩৫) খুন হয়েছেন। তিনি পৌরসদরের কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের একটি বাঁশ বাগানে এ ঘটনা ঘটেছে।
পরে গতকাল ভোরে পথচারীরা লাশ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, এসআই মোশাররফ হোসেনসহ সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
নিহতের মাথার পেছনে কোপের দাগ রয়েছে এবং মগজ বেরিয়ে গেছে। স্ত্রী নিলা খাতুন জানিয়েছেন, একই গ্রামে তার বাবার বাড়ি। রাত সাড়ে ৮টায়ও স্বামীর সাথে শেষ কথা হয়েছে। রাতে মিমের শ্বশুর বাড়ি আসার কথা ছিল, কিন্তু আসেনি। ফোন রিসিভ করেনি।
মাদকাসক্ত হামলায় ফুফু নিহত
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদকাসক্ত এক যুবকের হামলায় ফুফু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও চাচী। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরাঞ্চলের ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জোহরা বেগম (৫২)। আহতরা হলেন- আনোয়ারা বেগম ও জেলেখা বেগম। তাদের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজে তেলকুপি গ্রামের মৃত ছালু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্তি হয়ে ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান তিনি। এতে মা আনোয়ারা বেগম ( ৫০), চাচী জেলেখা বেগম (৪০) ও ফুফু জোহরা বেগম (৫২) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের নৌকাযোগে হাসপাতালে নেয়ার পথেই জোহরা বেগম মারা যান।
গুরুতর আহত আনোয়ারা বেগম ও জেলেখা বেগমকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের রমেক হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়েছে।
ঝালকাঠিতে গণপিটুনিতে মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মো: রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। পেশায় বয়াতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক হাওলাদার উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখার পর পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিলে তিনি গুরুতর অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ১৫ বছরের কিশোরীকে ভুট্টােেত নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করায় তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুন্দিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত মিরাজ এখনো পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে ছাগল আনতে মাঠে যায় ওই কিশোরী। পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা মিরাজ তাকে জোর করে ভুট্টােেত টেনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় পলাশ আলী (২০) এ ঘটনা মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও করে এবং জনি হোসেন (২১) বাইরে পাহারা দেয়।
ধর্ষণের পর তিনজন মিলে মেয়েটিকে হুমকি দিয়ে বলে ধর্ষণের ঘটনা বিষয়ে মুখ খুললে ভিডিও নেটে ছেড়ে দেয়া হবে। সেই ভয়ে মেয়েটি পরিবারকেও কিছু জানাতে পারেনি। ঘটনার এক মাসের বেশি সময় পর মঙ্গলবার হঠাৎ করেই ধর্ষণের সেই ভিডিও এলাকার বিভিন্ন জনের মোবাইলে ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আসামি পলাশ ভিডিও সরিয়ে ফেলতে ৩০ হাজার টাকা দাবি করে। আর আব্দুল আলী (৪৫) সামাজিক মীমাংসার নামে ভিডিও ডিলিট করতে পাঁচ হাজার টাকা চায়।
সাভারে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণ ঘটনায় থানায় মামলা
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারের বনগ্রামে ৫ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে গতকাল বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইমরান হোসেন গতকাল বিকেলে নয়া দিগন্তকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে সাভারে বনগ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী দুপুরে টিফিনের সময় মুদি দোকানে বিস্কুট কিনতে গেলে দোকানদার মো: শাজাহান (৬০) শিশুটিকে বিস্কুট দেয়ার কথা বলে ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার দেয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরেন। ধর্ষণ শেষে এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন ধর্ষক শাহজাহান। পরে শিশুটি বাড়িতে গিয়ে এ ঘটনা তার চাচাকে জানালে রাতে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয় ও পুলিশ ধর্ষক শাহজাহানকে আটক করেন। শাহজাহান ঢাকায় দোহার থানার সুতারপাড়া গ্রামের মরহুম ইরফান আলীর ছেলে।
সিলেটে নারীর লাশ উদ্ধার
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীর দণি সুরমায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে দণি সুরমার পারাইচক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। দেহ ক্ষত-বিক্ষত ছিল।



