খাবারে বাড়তি লবণ বিপদের লক্ষণ

Printed Edition

খাবার খেতে লবণের প্রয়োজন রয়েছে। তবে তার একটি মাত্রা থাকা প্রয়োজন। খাবারের সাথে বাড়তি লবণ খাওয়া বিপদের লক্ষণ বলে বিবেচিত। ডায়াবেটিস থেকে শুরু করে হাই ব্লাড প্রেশারের রোগীদের খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ করা বিপজ্জনক হতে পারে।

লবণের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি শরীরে পানি ধরে রাখে। খাবারের সাথে লবণ গ্রহণের পরিমাণ বেশি হলে অর্থাৎ খাবারে অতিরিক্ত কাঁচা লবণ গ্রহণ করলে শরীরের অতিরিক্ত পানি সহজে বের হতে পারে না। ফলে উচ্চ রক্তচাপ হওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়ায়।

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ব্রেনস্ট্রোকের অন্যতম কারণ। এ ছাড়া কিডনির কোনো সমস্যা থাকলে এই অতিরিক্ত লবণ আরো মারাত্মক বিপদ ডেকে আনে। শুধু কিডনিই নয়, অতিরিক্ত লবণ লিভার ও মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অতিরিক্ত লবণ গ্রহণের কারণে হাড়ের ক্যালসিয়ামও ক্ষয়ে যায়। সেই সাথে দেখা দেয় অস্টিওপোরোসিস নামে একধরনের রোগ। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত কাঁচা লবণ মস্তিষ্কের নিউরনকে প্রভাবিত করে। মস্তিষ্কের জ্ঞানসম্পর্কীয় ফাংশনগুলোতে প্রভাব ফেলে কাঁচা লবণ। পাকস্থলীর ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের অন্যতম কারণও খাবারের সাথে অতিরিক্ত লবণ খাওয়া। ইন্টারনেট।