ক্রীড়া প্রতিবেদক
সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হিমালয়ের দেশ নেপাল। রোববার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী খেলা শেষে ২৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়। রানার্সআপ ভারত পেয়েছে ১৭টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ। আর তৃতীয় স্থান অধিকারী স্বাগতিক বাংলাদেশ পেয়েছে ১২টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জপদক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি।



