বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন সম্পাদক মোমিন

Printed Edition
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন সম্পাদক মোমিন
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন সম্পাদক মোমিন

এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত ৩ বছরে মৃত্যুবরণকারী চারজন সদস্যের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। তারা হলেন- আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহার উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমান এবং ফজলুন নাজিমা খানম। নবনির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি এ বি এম রফিকুর রহমান, এস এম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দফতর সম্পাদক আতিকুল ইসলাম। নির্বাহী সদস্য- বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির, লুৎফর রহমান শিকদার। বিজ্ঞপ্তি।