প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার টালবাহানা করছে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

Printed Edition

বগুড়া অফিস ও সোনাতলা সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন বলেছেন, সরকার ভোটের আগে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে। ‘জনগণকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না। হাসিনার মত জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে সব হিসাব বুঝিয়ে দিতে হবে বর্তমান বিএনপির সরকারকে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী রোকন শিক্ষা শিবিরের সমাপনী দিবসে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা আমির অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা শাখার সাবেক আমির অধ্যাপক নাজিমউদ্দীন, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম সরকার, অধ্যাপক আব্দুল বাসেদ, মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, নুর মোহাম্মাদ আবু তাহের প্রমুখ। উপস্থিত ছিলেন- অধ্যক্ষ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, রবিউল ইসলাম, অ্যাডভোকেট দলিলুর রহমান, অ্যাডভোকেট জাহিদুল হক, আব্দুল আলীম ও ডা: নুরুল আমীন সরকার।