পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

Printed Edition

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রতিপরে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য মো: ইমন হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মোঃপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় ও হিল আনসার সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। পরে হাফপ্যান্ট পরা দুই ব্যক্তিকে দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়। গুলির শব্দে শুনে ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান, দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন ইমন হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ দিকে ইমনকে নিজ দলের সদস্য দাবি করে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন। তবে প্রসিত গ্রুপের প থেকে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন দলটির খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা।

পানছড়ি থানার ওসি মো: ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।