স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সাথে উপহাস করেছেন : অধ্যক্ষ ইউনুস আহমদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রামিসার নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ যখন শোকাহত এবং বিচারহীনতায় নাগরিক সমাজ যখন ক্ষুব্ধ তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে “আমরা মধ্যযুগে নাই” বলে জনতার আবেগের প্রতি উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্য ও আচরণের প্রতি নিন্দা জানান তিনি।

গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা হারিয়ে যেতে বসেছে, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন নৃশংস হয়ে উঠেছে। একেরপর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে চলছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। অপরাধ প্রমানিত হওয়ার পরেও বছরের পর বছর কোনো শাস্তি হচ্ছে না। মানুষ বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়েছে। রামিসাসহ নারী ও শিশু হত্যার সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।